গন্তব্যহীন পথচলা...
আমি স্বপ্ন দেখি একটি নদির। বয়ে গেছে যে নদি বহু দূরে...
যাকে ধরা যায় না, সাথে নিয়ে বাড়ি ফেরা যায় না,
যে নদি হাজার শব্দ দিয়ে আমায় মিথ্যে আশায় বাঁধে না,
যে নদি কেবল অসময়ের দিনগুলোতে
আমার-ই পাশে নিশ্চুপ বসে থাকে...